দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।
রিজভী বলেন, “আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে। তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয়, তা হিংস্র বার্তা, রক্তপাত ঘটানোর বার্তা।”
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কাছে অনেক টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, মেট্রোরেল, পদ্মা সেতু ও বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুট করা টাকা তাদের কাছে আছে। অনেকে বলছেন, বিকাশে একটি ককটেল বিস্ফোরণের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের এসব টাকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, “শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি।” বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা হামলা ও আগুন দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
তবে এসব অগ্নিসন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংসাত্মক কাজ করেনি বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে এসব ঘটনা দমন করতে পারতেন, কিন্তু তা করেননি। যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, পার্লামেন্টে আইন করে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ ঘোষণা করা উচিত। শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে শেখ হাসিনা বেআইনিভাবে সম্পদ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। জনগণের সঙ্গে যারা শত্রুতা করেছে, তাদের নতুন করে এ দেশে রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রিজভী।
এমএস/